শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ভারতীয় নাগরিকের অসাভাবিক মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালী গ্রামে উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিকের অসাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত উত্তম কুমারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। তিনি দুই মাস আগে চেওখালী গ্রামের সাইফুল ইসলামের (৫৪) বাড়িতে আসে। এর পর থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। ভিসা নিয়েই তিনি বাংলাদেশে আসে বলে পুলিশ জানিয়েছে।

বাগমারা থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তমের লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরী করে। এর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মূলত: কি কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ভারতীয় নাগরিকের অসাভাবিক মৃত্যু

প্রকাশিত সময় : ০৪:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১