জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর মিয়াপাড়াস্থ রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লাইসা আহমদ লিসা ও সদস্য আবদুল মতীন খান উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিদায়ী সভাপতি অধ্যাপক মহেন্দ্র নাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম পর্বে দ্বিবার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র রায়। আর্থিক প্রতিবেদন পাঠ করেন প্রফেসর উদয় শংকর বিশ্বাস।
২য় পর্বে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুস সালাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নন্দা ভট্টাচার্য, অধ্যাপক আনন্দ কুমার সাহা, আফরোজা আহমেদ, অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও নুরজাহান বেগম শ্যামলীনা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান এশা।
কমিটিতে অন্যান্য দায়িত্বে রয়েছেন ডাক্তার নিবেদিতা চ্যাটার্জী (কোষাধ্যক্ষ), আসিফ আহমেদ (অনুষ্ঠান সম্পাদক) ল্যাডলি মোহন মৈত্র (প্রচার সম্পাদক) সাংগঠনিক সম্পাদক ড.শেখ সেমন্তী, পারমিতা হক (দপ্তর সম্পাদক) আলমগীর পারভেজ সুমন (প্রশিক্ষণ সম্পাদক) এবং ১৩ জন সদস্য অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস অধ্যাপক ড. হাসানুর রহমান ড. সৈকত আরেফিন ড. সুমাইয়া খানুন, এসএম মুস্তাফিজুর রহমান,ড. গোলাম মওলা, সলোক হোসেন, রাবিউদ্দিন চৌধুরী,তানজিলা জিনাত,হৃষিৎ মুখোপাধ্যায়, কান্তা দেবনাথ, রাখি ভট্টাচার্য ।
এছাড়াও সহযোগী সদস্য হিসেবে আছেন আলো রানী মৈত্র, রেহনুমা শারমিন, প্রিয়াঙ্কা রায় ও মোঃ পারভেজ হোসেন।
উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক সনদ কুমার সাহা, অধ্যাপক সুব্রত মজুমদার, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী, অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য , মঞ্জশ্রী রায় চৌধুরী, অধ্যাপক ড. ফায়েক উজ্জামান, তাপস মজুমদার, ডা. ওয়াজেদ হোসেন বেগ ও মোহাম্মদ কামাল ।

রায়হান রোহানঃ 





















