শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম আলী (২৪) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আজমতপুর ঢুলিপাড়া গ্রামের দুঃখ আলীর ছেলে।

নিহতের চাচাত ভাই শরিফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে গত রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে বিজিবি সূত্রে জানতে পারি বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে। তবে লাশ ভারতীয় সীমান্তের অংশে পড়ে আছে।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় সময় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মুনিরুল ইসলাম জানান, দুপুর ২ টার দিকে লাশ ফেরত দেয়ার কথা বলেছেন বিএসএফ।

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিএসএফের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত সময় : ০৪:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১