বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাসৈনিক জিয়াউল হক আর নেই

মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, মরহুমের নামাজের জানাজ শনিবার বাদ জোহর দুপুর দুইটায় শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভাষাসৈনিক খান জিয়াউল হক তার কর্মময় জীবনে মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি মাগুরা আদর্শ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩নং প্রাথমিক বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি সাংস্কৃতিক জগতের নাটক, কবিতা, আবৃত্তি ও সংগীতে অবদান রাখেন।

জিয়াউল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভাষাসৈনিক জিয়াউল হক আর নেই

প্রকাশিত সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২