রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধ-শতাধিক

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার বাঘাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইয়াছিন মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত অর্ধ-শতাধিক।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ী দক্ষিণ পার গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঘাবাড়ী দক্ষিণ পার গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উভয় পক্ষের কমপক্ষে ২০টি মামলা বিচারাধীন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে আবারও বুধবার বেলা ১২টার পর থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একটি পক্ষের একজন কৃষক নিহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধ-শতাধিক

প্রকাশিত সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২