জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও অনুর্ধ্ব-১৪ রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়ের পোশাক প্রদান
০৩ ফেব্রুয়ারী ২০২২ রোজ বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও অনুর্ধ্ব-১৪ রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়ের পোশাক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রাজশাহী ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। এ সময় বিভাগীয় কমিশনার মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মীর তৌফিক আলী ভাদু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু, বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসিনুর রহমান টিংকু, নিবাহী সদস্য সরিফুল রহমান নুরুল হক, মোঃ খায়রুল আলম ফরহাদ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার মোঃ সাইফুল্লা খান জেম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: 




















