বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সময় বাড়ল বই মেলার

সময় বাড়ল বই মেলার

সময় বাড়ানো হয়েছে অমর একুশে বই মেলার। আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।রবিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বাড়তে থাকে।

১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। ফলে ফেব্রুয়ারির অর্ধেক পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয় সরকার। মেলা শুরু হয় ১৫ তারিখ থেকে। সেসময় বলা হয়েছিল করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। তবে, গত এক সপ্তাহর বেশি সময় ধরে করোনার সংক্রমণ কমছে। শনাক্তের নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। করোনা পরিস্থিতির এ উন্নতির মধ্যে বইমেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল সংস্কৃতি মন্ত্রণালয়।

এর আগে ১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৮তম এ বইমেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিন বইমেলা বেলা ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে। এবার মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সময় বাড়ল বই মেলার

প্রকাশিত সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২