মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি মেট্রোস্টেশনে আটকালো বৈশাখী শোভাযাত্রার মোটিফ

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈশাখী শোভাযাত্রা চলাকালে মেট্রোস্টেশনের পিলারে আটকে যায় একাধিক মোটিফ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলস্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, এবারের শোভাযাত্রায় মোট পাঁচটি প্রতীকী মোটিফ ছিল। এর মধ্যে মোরগ, শান্তির পায়রা এবং বেহালার অংশ মেট্রো রেলের স্থাপনায় আটকে যায়। পরে কৌশলে সেগুলো পার করা সম্ভব হয়। তবে হাতি মোটিফটি পার হলেও ‘টেপা ঘোড়া’ আটকে যাওয়ায় সেটি আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত শোভাযাত্রাটি ওই স্থান থেকেই ইউটার্ন নেয়। এ ঘটনায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে শোভাযাত্রার কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাবি মেট্রোস্টেশনে আটকালো বৈশাখী শোভাযাত্রার মোটিফ

প্রকাশিত সময় : ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬