মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খারাপদের দল থেকে বের করে দিন

আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালনের আহ্বান জানিয়ে দলের শীর্ষ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভালো লোকদের দলে টানুন। আর খারাপদের দল থেকে বের করে দিন।

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ শনিবার সকালে ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময়। প্রতিটি সংকট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন।

বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে। 

বিনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটি মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না। আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের আজ এগিয়ে যাওয়ার পথে কালো ছায়া সংকটে পড়েছে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কারণে।

ঐতিহাসিক নোমানি ময়দানে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খারাপদের দল থেকে বের করে দিন

প্রকাশিত সময় : ০৪:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২