শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজিদের এবার ফেরার পালা

পবিত্র হজ পালন শেষে এবারের হজযাত্রীদের ফেরার পালা। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে শুরু হচ্ছে প্রথম ফিরতি ফ্লাইট। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে। 

বাংলাদেশ হজ অফিস (ঢাকা) এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে। 

হজ অফিস জানিয়েছে, একইদিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে। এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। চলতি জুলাই মাসে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন বাংলাদেশের ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী পাঁচজন।একুশে টেলিভিশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাজিদের এবার ফেরার পালা

প্রকাশিত সময় : ১০:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২