শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের হজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

অপেক্ষার অবসান। হৃদয়ে লাব্বাইক ধ্বনি আর চোখে মক্কার স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা। রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটে ডানা মেলবেন ৪১৯ জন আল্লাহর মেহমান। এ উপলক্ষে আশকোনা হজ ক্যাম্পে বেড়েছে হজ প্রত্যাশিদের শেষ মূহুর্তের কর্মব্যস্ততা। রাতে হজের উদউদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আশপাশের এলাকা।

হৃদয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর চোখে পবিত্র কাবার জিয়ারতের ব্যাকুলতা। আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় থাকা প্রতিটি প্রাণ আজ পরম প্রশান্তিতে মগ্ন।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যাত্রীরা।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও, দুই দেশের নিছিদ্র নিরাপত্তা ও ব্যবস্থাপনায় এখন অনেকটাই স্বস্তিতে তারা।হজযাত্রীদের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাত পৌনে ১২টায় হজ যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে হজ ক্যাম্প ও বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয়।

দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে যান ধর্মমন্ত্রী। তিনি বলেন, জজ যাত্রীদের সেবায় কোন গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাত ১২টা ২০মিনিটে ৪১৮ জন যাত্রী নিয়ে উড়াল দিবে বিমান বাংলাদেশ এয়ারল। প্রথম দিন ১৪ ফ্লাইটে ঢাকা ছাড়বেন ৫৭৮ জন।

২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। ১ জুলাই শেষ ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ সালের এই হজ মিশন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চলতি বছরের হজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রকাশিত সময় : ১০:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬