শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক, তদন্তে কমিটি গঠন

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে এ কমিটি কাজ করবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের পুবাইল ও টঙ্গীর মধ্যবর্তী এলাকায় ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে অন্য একটি ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, ইঞ্জিনে আগুন লাগার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক, তদন্তে কমিটি গঠন

প্রকাশিত সময় : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬