দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। পরিচালক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের নিজস্ব জনবল থেকে মহাপরিচালক পদে উন্নীত হওয়া তিনি সপ্তম কর্মকর্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানা গেছে।
এর আগে সংস্থাটির নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
মোহাম্মদ মোরশেদ আলমও তাদের একই নিয়োগ ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে তিনি দুদকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনের ধারাবাহিকতায় এবার মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















