শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে এবার লাফ

বিশ্ববাজারে টানা দরপতনের পর শুক্রবার (১৩ নভেম্বর) স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর আশঙ্কা এবং মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক থাকায় সপ্তাহজুড়ে দরপতনের মুখে রয়েছে মূল্যবান এই ধাতু। চলতি সপ্তাহে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ কমেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৯৪ দশমিক ৫২ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৯৮ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বৃহস্পতিবার বড় দরপতনের পর স্বর্ণের দাম তুলনামূলক কমে যাওয়ায় শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিতেশ শাহের মতে, বর্তমানে স্বর্ণের দাম অবমূল্যায়িত অবস্থায় রয়েছে।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। এতে বিশ্ববাজারে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৮৮ শতাংশ। অন্যদিকে, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ১২ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা স্বর্ণের ওপর নির্ভর করেন। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণে বিনিয়োগ করলে কোনো সুদ পাওয়া যায় না। অন্যদিকে, সুদবাহী সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়লে স্বর্ণের চাহিদা কমতে পারে।

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সুদের হার বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির সামগ্রিক অবস্থা ভালো থাকলেও মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। এসব তথ্যের ওপর নির্ভর করতে পারে আগামী দিনগুলোতে বিশ্ববাজারে স্বর্ণের দামের গতিপথ। সূত্র: রয়টার্স

এদিকে দেশের বাজারে টানা চার দফায় কমেছে স্বর্ণের দাম

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা পড়বে এখন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বর্ণের দামে এবার লাফ

প্রকাশিত সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬