শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৮৪ লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৮৪ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৬৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার (২১ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৩৭৭ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৬৪ হাজার ৭০২ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার (২১ জুন) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৮৮৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৮২৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৮২৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৭৭২ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭০৮ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৮৪ লাখ

প্রকাশিত সময় : ১২:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১