মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে ও তার প্রেমিকার সফরসঙ্গী শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় গত মাসে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুক ও তার প্রেমিকা দামিনীকে কাশ্মির বেড়াতে নিয়ে যান। এবার মালদ্বীপে গেলেন শ্রাবন্তী, সঙ্গে তার ছেলে। যদিও শ্রাবন্তী এ ব্যাপারে কিছু জানাননি। হিন্দুস্তান টাইমসের খবর, অভিমন্যু ও দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মালদ্বীপের দৃশ্য।

বিমানের জানালা দিয়ে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন তারা। রিসোর্টের ভেতরের কিছু সৌন্দর্যও উঠে এসেছে ইনস্টাগ্রাম স্টোরিতে। পূর্ণিমার রাতে নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন দামিনী। অভিমন্যু-দামিনী ঘুরতে দারুণ ভালোবাসেন। কখনো রাজস্থান তো কখনো কাশ্মির ঘুরতে যান তারা।

এবার তাদের সফরসঙ্গী শ্রাবন্তী। মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্ক নিয়ে অবশ্য কোনো রাখঢাক নেই। প্রায় সাড়ে তিন বছর ধরে তারা প্রেম করছেন।

ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ ভাব শ্রাবন্তীরও। শুরু থেকেই ছেলের সম্পর্কের ব্যাপারে আপত্তি নেই শ্রাবন্তীর। এর আগে স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তী-অভিমন্যু যখন মালদ্বীপ ঘুরতে যান তখনো সঙ্গে ছিলেন দামিনী। রোশনের সঙ্গে আইনিভাবে এখনো বিচ্ছেদ না হলেও গত বছরের অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী। তবে বিয়ে টিকিয়ে রাখতে আদালতে মামলা করেছেন রোশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ছেলে ও তার প্রেমিকার সফরসঙ্গী শ্রাবন্তী

প্রকাশিত সময় : ১১:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১