সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে সব ধরনের যানবাহন পারাপার সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর টোল আদায় শুরু করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। আজ রোববার ভোররাত ৪টা থেকে টোল আদায় বন্ধ থাকে। পরে কুয়াশা কমে গেলে সকাল ৮টা থেকে ফের টোল আদায় শুরু হয়।

এর আগে ভোর থেকে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়। এতে অনেকটা দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। এ কারণে সেতুর উপর ও মহাসড়কে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়েছিল। তবে কুয়াশা ক‌মে যাওয়ায় সকাল ৮টার দিকে দৃ‌ষ্টিসীমা ৬০ মিটার অ‌তিক্রম কর‌লে টোল ফের আদায় শুরু হয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক।

Tag :

One thought on “সাড়ে ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

সাড়ে ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশিত সময় : ০২:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২