রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশের কোলে ঈশানকে দিয়ে বাড়ি ফিরলেন নুসরাত

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর যশের কোলে ছিল নুসরাতের চার দিনের ছেলে ঈশান। গাড়িতে উঠে ঈশানকে মায়ের কোলে দিয়ে নিজেই গাড়ি চালিয়ে তাঁদের নিয়ে যান যশ।

গত বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তান জন্ম দেন নুসরাত জাহান। জন্মের পর শিশুটির কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফল হাতে পেলে রোববার তাঁদের হাসপাতাল ছাড়ার কথা ছিল। তবে সেদিন আর হাসপাতাল ছাড়তে পারেননি তাঁরা।

চিকিৎসকেরা জানিয়েছিলেন, জন্মের পর নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করা হবে। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিনসহ আরও কয়েকটি পরীক্ষার ইতিবাচক ফল পেলে মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ছেলেকে নার্সারিতে রাখতে দেননি নুসরাত। জন্মের পর থেকেই তাঁকে নিজের কাছে নিজের বিছানায় রেখেছিলেন তিনি।

গত বুধবার রাতে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন নুসরাত, সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। গত রোববারও হাসপাতালে একসঙ্গেই ছিলেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

যশের কোলে ঈশানকে দিয়ে বাড়ি ফিরলেন নুসরাত

প্রকাশিত সময় : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১