বাংলাদেশ নতুন করে আর একজন রোহিঙ্গাকেও নেবে না (আশ্রয় দেবে না) বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটা খুব কঠিন সময়। আমাদের পলিসি হচ্ছে আমরা আর একটাও রোহিঙ্গা নেবো না। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মিয়ানমার সরকারকে বলেছি তোমরা তোমাদের লোকগুলোর একজনকেউ পাঠাবে না। কিন্তু বিষয়টি তাদেরও ক্ষমতার বাইরে। ওখানে সংঘাত হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে ফেলছে, ভয়ে তারা (রোহিঙ্গারা) পালাতে চায়। এ কে আব্দুল মোমেন আরো বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান কী এখনো তা আমি জানি না। আমাদের অগ্রাধিকার হচ্ছে তারা অবশ্যই তাদের দেশে ফিরে যাবে। আমাদের এক নম্বর অবস্থান তাদের প্রত্যাবর্তন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার বলেছে তাদের লোকগুলোকে নিয়ে যাবে। কিন্তু আজ ছয় বছর চলছে একটা লোককেও তারা নেয়নি। তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে। কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমার কাছে কোনো সমাধান নেই।
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ আর একটাও রোহিঙ্গা নেবে না: পররাষ্ট্রমন্ত্রী
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৬:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- ১২৮
Tag :
সর্বাধিক পঠিত



























