শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন এখন আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই: জিৎ

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে ভারতের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন বলিউড তারকারা। বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ।

জিৎ সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। তাতে এই অভিনেতা বলেন, “নিট সংক্রান্ত বিষয়টি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে।” 

শিক্ষার্থীদের পরিশ্রমের মূল্যায়ন, অপরাধীদের চিহ্নিতকরণ ও শাস্তির উপর জোর দিয়ে জিৎ লেখেন, “যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন কাণ্ড ঘটানোর সাহস না পায়।”

এই আন্দোলনের আড়ালে রাজনৈতিক ফায়দা যেন না তুলতে পারে, তা স্মরণ করে জিৎ বলেন, “আমাদের শিক্ষার্থীরা উত্তর, ন্যায় বিচার এবং সর্বোপরি এই আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য যে, তারা তাদের কঠিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা হবে। এই আন্দোলনের মাধ্যমে সঠিক বিচার আসুক, রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার জন্য এই আন্দোলন যেন না করা হয়।” 

জিৎ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুমেরাং’। গত বছর মুক্তি পায় এটি। বর্তমানে জিতের হাতে এখন দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ও ‘ইউর টম’। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করছেন জিত্‍।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত। এটি প্রযোজনা করেছেন নন্দী মুভিজ ও জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্ক। এটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আন্দোলন এখন আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই: জিৎ

প্রকাশিত সময় : ১০:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬