দেশজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি কভিডে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ১৯৫ জনে।
একই সময়ে দেশে আক্রান্ত হিসেবে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৫৭ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬১৮ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার করোনায় ৯৪ জনের মৃত্যু হয়।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত বছরের জুন-জুলাই মাসে করোনা পরিস্থিতির অবনতি হলেও আগস্ট মাসের দিকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। চলতি বছরের মার্চে এসে আবার পরিস্থিতির অবনতি শুরু হয়।
এপ্রিলে এসে পরিস্থিতি খারাপ হলে সরকার লকডাউন ঘোষণা করে। এর মাঝেই দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 





















