সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছয়তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত আর নেই। রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা চানগাঁওয়ের একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি একটি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ ছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। সে সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিন্নমাত্রার সফরে অপেক্ষা ঐতিহাসিক ঘটনার

ছয়তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু

প্রকাশিত সময় : ০৮:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬