সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হৃদয় খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের লালন শাহ চত্ত্বর থেকে মরদেহ উদ্ধার করি। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে। হৃদয় খানের বাবার নাম টানু খান। তার বাড়ি কেরানীগঞ্জের জিনজিরাতে। পুলিশ জানায়, হৃদয় খান মাদকাসক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩