পবিত্র শবে বরাত কবে হবে, তা জানা যাবে আজ। এজন্য মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দবার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে বুধবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার (২৩ মার্চ)। এক্ষেত্রে ৮ মার্চ দিনগত রাতে শবে বরাত পালিত হবে।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- ১৭০
Tag :
সর্বাধিক পঠিত



























