সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
যারা ২০২০-২০২১ অর্থবছরে অটোরিকশা ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেননি তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নগরভবনে উপ-যানবাহন শাখায় যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
তিনি বলেন, ‘পথচারীদের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে রাজশাহী সিটি করপোরেশনে অটোরিকশা নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। যা দেশে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নগরীর যানজট নিয়ন্ত্রণে নীতিমালা অনুযায়ী সকাল-বিকেল দুই রঙের নিয়ম মেনে গাড়ী চালাতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল ইসলাম তজু, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মো. সারোয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ সভাপতি মো. লিয়াকত আলী, জাতীয় রিকশা-ভ্যান রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মো. রিমন শেখ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: 

























