বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সাংবাদিকদের ওপর শেবাচিম অধ্যক্ষের ‘হামলা’

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার ও দুই শিক্ষক ‘হামলা’ চালিয়েছেন।শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) র‌্যাগিংয়ের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক কাওছার হোসেন রানা ও ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো প্রধান মুশফিক সৌরভ ও সময় টেলিভিশনের সাংবাদিক শাকিল মাহমুদ।এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালের সাংবাদিকরা। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

হামলার শিকার এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফা বলেন, ‘গত পরশু রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর র‌্যাগিয়ের অভিযোগ ওঠে। পরে আমরা আজ ক্যাম্পাসে সংবাদ সংগ্রহে যায়। এক পর্যায়ে জানতে পারি, ওই দুই শিক্ষার্থীর অভিভাবকও কলেজে অবস্থান করছেন। পরে অভিভাবকদের কথা শুনতে গেলেই কলেজ অধ্যক্ষ ডা. ফয়জুল বাশারসহ তার দলবল আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ওই কক্ষ থেকে ধাক্কাতে ধাক্কাতে সাংবাদিকদের কার্যালয় থেকে বাইরে বের করে দেওয়া হয়।’

হামলার শিকার চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওসার হোসেন রানা বলেন, ‘পেশাগত দ্বায়িত্ব পালন করার সময়ে আমাদের ওপর কলেজ অধ্যক্ষ ও দুই শিক্ষক হামলা চালায়। এতে ক্যামেরার ট্রাইপড এবং ক্যামেরা ভাংচুর করা হয়েছে। এ ছাড়াও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সনসহ সময় টিভির সাংবাদিক ও এশিয়ান টিভির সাংবাদিকসহ কয়েকজনের ওপর এই হামলা চালানো হয়।’

এদিকে তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই সংবাদ লেখা পর্যন্ত কলেজের সামনে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানিয়ে সাংবাদিকরা অবস্থান করছেন। অন্যদিকে অধ্যক্ষের কক্ষে সিনিয়র সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরিশালে সাংবাদিকদের ওপর শেবাচিম অধ্যক্ষের ‘হামলা’

প্রকাশিত সময় : ০৫:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩