বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী, অতঃপর…

ফেসবুকে পরিচয়।এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে সাত মাসের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে জন্মভূমি মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে আসেন লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) নামের এক তরুণী। পরে পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ে করেন নিকলীর যুবক আদনান রকি জেবানকে (২৬)।এরই মধ্যে তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আদনান রকি জেবান নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের গয়ালহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। জানতে চাইলে আদনান জানান, পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লায়লা স্টুডেন্ট উল্লেখ করে আদনান বলেন, ‘আমাদের সাত মাসের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসি। পরে শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।’ ইতিমধ্যে লায়লার বোন মালয়েশিয়ায় চলে গেছে। আগামী ২১ অক্টোবর আমরাও মালয়েশিয়া চলে যাব বলেও জানান আদনান। গতকাল শনিবার রাতে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী, অতঃপর…

প্রকাশিত সময় : ১১:২৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩