বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ-উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান, দেবিদ্বারের কৃতি সন্তান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (২১ অক্টোবর, ২০২৩) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























