শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা চাই জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে। ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।’

আজ শনিবার সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম অন্যান্য দলগুলোও নির্বাচনে আসবে। তবে যেসমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যাদের মানুষের উপর, জনগণের উপর আস্থা নেই, বিশ্বাস নেই বা দল হিসেবে সুসংগঠিত না তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করলে যে একটা দেশের ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক। নির্বাচন ঠেকানোর নামে এর আগে ২০১৩, ১৪ সালে আমরা দেখেছি অগ্নিসন্ত্রাসের কর্মকাণ্ড। বহু মানুষ আগুনে পুড়েছে, তাদের জীবন কষ্টের মধ্যে চলতে হচ্ছে।’

এর আগে সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি। তিনি নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মনোনয়ন ফরম বিক্রি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘আমরা চাই জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে’

প্রকাশিত সময় : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩