বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে শঙ্কা নেই : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে মাঠপর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের তারিখ পেছানো হবে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, থানার ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে শঙ্কা নেই : ইসি রাশেদা

প্রকাশিত সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩