বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীশেখ হাসিনা আজ সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  মোট ৩ হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে শেখ হাসিনার সাক্ষাৎ পেতে সকাল থেকে গণভবনে প্রবেশ করতে শুরু করেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা। সকাল ৮টার দিকে দেখা যায় গণভবনের প্রবেশ পথে মনোনয়নপ্রত্যাশীদেরর দীর্ঘ লাইন।

গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা

প্রকাশিত সময় : ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩