বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির কৃষি অনুষদ ভবনে ককটেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবন থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। রোববার (২৭ নভেম্বর) রাত পৌঁনে নয়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তারা প্রক্টর দপ্তরকে বিষয়টি অবহিত করেন। পরে চন্দ্রিমা থানা পুলিশের সদস্যরা ও দু’জন সহকারী প্রক্টর ঘটনাস্থলে আসেন। পরে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়

কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান মনি বলেন, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে অবহিত করে। কে বা কারা বস্তু দুটি রেখে গেছে তিনি জানেন না বলে জানান।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, তথ্যটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের এক্সপার্টরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বিষয়টি জানতে পেরে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির কৃষি অনুষদ ভবনে ককটেল উদ্ধার

প্রকাশিত সময় : ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩