বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখুর পরিবারকে রাসিক মেয়রের অটোরিক্সা প্রদান

রাজশাহী মহানগরীতে দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুম দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ্বাস ও ছেলে রাজ বিশ্বাসের হাতে অটোরিক্সার চাবি তুলে দেন।

জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করার দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিক্সাটি সরবরাহ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখুর পরিবারকে রাসিক মেয়রের অটোরিক্সা প্রদান

প্রকাশিত সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১