রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক

নওগাঁয় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তসলিম উদ্দিন (৪৫) নামে এক নৈশ্যপ্রহরীকে আটক করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গাঁংজোয়ার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেছে থানা পুলিশ ।

ভুক্তভোগী শিশুটির মা দাবি করেছেন, গত রবিবার বিকেল ৫টার দিকে তাঁর মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। তিনি গ্রামের মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যান। এ সময় বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন ফুসলিয়ে তাঁর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায়। তিনি বুধবার সকালে গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বানুকে মৌখিক অভিযোগ করলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। শিশুটির স্বজনদের দাবি,নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। আজ বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক

প্রকাশিত সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১