বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ক্যাম্পে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার ক্যাম্পে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডালিম সরকার নামের একজন নিহত হয়েছেন। তিনি নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় সোহেল মিয়া নামের একজন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছেন। সোহেল মিয়া অভিযোগ করেন, ‘মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতীকের সমর্থকরা গুলি চালায়।এ সময় ডালিম সরকার গুলিবিদ্ধ হন।তাকে বাঁচাতে গেলে আমাকে পিটিয়ে আহত করা হয়।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নির্বাচনী ক্যাম্পে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

প্রকাশিত সময় : ১১:৪৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪