বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্রেনের আগুনে দগ্ধ ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন’

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে দগ্ধ আট জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়া কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। শনিবার (৬ জানুয়ারি) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সামন্ত লাল সেন বলেন, ‘এখানে ভর্তি আট জন। বার্নের পার্সেন্টেজ বেশি না, কারও ৯ পার্সেন্ট, ৮ পার্সেন্ট। অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপদজনক হলো, তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘কোনো রোগী এখনও ঝুঁকিমুক্ত নন। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে তাদের যে মেন্টাল ট্রমা আমি দেখলাম, একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত। এ আতঙ্ক যে কবে কাটবে এটা বলা যায় না। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসার দরকার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘ট্রেনের আগুনে দগ্ধ ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন’

প্রকাশিত সময় : ০৩:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪