বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সকাল নয়টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গেছে, বিকালে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রোববার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টি ১১ ও অন্যান্য দল ৩ আসনে বিজয়ী হয়। এরপর ১০ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সংসদস্যরা এবং পরদিন ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪