আগামীকাল রোববার থেকে মঙ্গলবার তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে।
শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
ছুটির অন্যান্য শর্ত আগের মতোই থাকছে। অর্থাৎ জরুরি পরিষেবা, যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ সময়সূচির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চলমান কারফিউ’র সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















