মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া ভাটের নজরকাড়া তিন লুক

বিয়ের মৌসুমে কী পরবেন এ নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই। ঐতিহ্যবাহী শাড়ি নাকি আধুনিক ফিউশন পোশাক, কোনটি বেছে নিলে মিলবে আভিজাত্য আর স্বাচ্ছন্দ্যের সমন্বয়? এমন প্রশ্নের উত্তর যেন নিজের স্টাইলেই দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের বিয়ের বিভিন্ন আয়োজনে তিনটি ভিন্নধর্মী লুকে হাজির হয়ে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়েন তিনি। কালো আজরাখ শাড়ির রাজকীয় আবেদন, বেগুনি রঙের আধুনিক ড্রেপড পোশাক এবং মৃদু নীল টিস্যু শাড়ির চিরন্তন সৌন্দর্য প্রতিটি সাজেই ছিল নিজস্ব স্বকীয়তা। জাঁকজমকের পরিবর্তে সূক্ষ্ম কারুকাজ, পরিমিত অলংকার এবং মার্জিত স্টাইলিংকে গুরুত্ব দিয়ে আলিয়া আবারও প্রমাণ করেছেন, উৎসবের সাজে আভিজাত্য ফুটিয়ে তুলতে সবসময় অতিরিক্ত চাকচিক্যের প্রয়োজন হয় না।

আলিয়া ভাটের নজরকাড়া কালো আজরাখ শাড়ি

বিয়ের একটি আয়োজনে আলিয়া ভাট বেছে নেন দৃষ্টিনন্দন একটি কালো আজরাখ শাড়ি। শাড়িটিতে ছিল বহুরঙা ফুলেল সূচিকর্ম, মিরর ওয়ার্ক এবং কারুকাজ করা আকর্ষণীয় পাড়, যা পুরো পোশাকটিকে রাজকীয় আবহ এনে দেয়। একই সঙ্গে এর পরিমিত সৌন্দর্যও ছিল চোখে পড়ার মতো।

শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন একই নকশার পূর্ণহাতা ব্লাউজ, যার সুইটহার্ট নেকলাইন লুকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। একই রঙ ও কারুকাজের সমন্বয়ে তৈরি এই পোশাকটি ছিল এক অনন্য মনোক্রোম স্টাইল।

অ্যাকসেসরিজ হিসেবে আলিয়া পরেছিলেন বড় আকারের অক্সিডাইজড ঝুমকা, ঐতিহ্যবাহী মাংটিকা, একাধিক চুড়ি এবং কারুকাজ করা একটি পটলি ব্যাগ, যা তার সাজের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।

মাঝখান থেকে সিঁথি করে পেছনে গুছিয়ে রাখা চুল এবং হালকা, উজ্জ্বল মেকআপের মাধ্যমে আলিয়া তার পোশাকের সূক্ষ্ম কারুকাজকেই মূল আকর্ষণ হিসেবে তুলে ধরেন।

উৎসবের সাজে আধুনিকতার ছোঁয়া

বিয়ের আরেকটি আয়োজনে প্রচলিত পোশাকের বাইরে গিয়ে আধুনিক ধাঁচের একটি বেগুনি রঙের ড্রেপড আউটফিট পরেন আলিয়া ভাট। তিনি পরেছিলেন স্ট্র্যাপলেস করসেট-স্টাইলের একটি ব্লাউজ, যার সামনের লুপ ডিটেইলিং পোশাকটিকে আলাদা মাত্রা দিয়েছে। এর সঙ্গে ছিল সমৃদ্ধ নকশার সিল্কের একটি ড্রেপ, যা শাড়ির স্কার্টের মতো করে স্টাইল করা হয়েছিল।

আধুনিক কাটিং ও ঐতিহ্যবাহী কাপড়ের মিশেলে তৈরি এই পোশাকটি ককটেল পার্টি বা বিয়ের আগের আয়োজনের জন্য দারুণ মানানসই। সাজ সম্পূর্ণ করতে আলিয়া পরেছিলেন হীরার চোকার, নজরকাড়া কানের দুল, আংটি এবং পরিপাটি খোঁপা। হালকা আই মেকআপ ও ন্যুড লিপস্টিক তার লুককে আরও পরিশীলিত করে তোলে।

নীল টিস্যু শাড়িতে চিরন্তন সৌন্দর্য

চিরায়ত ফ্যাশনের আবেদন যে কখনো ম্লান হয় না, সেটিই যেন আবারও প্রমাণ করেছেন আলিয়া। আরেক অনুষ্ঠানে তিনি পরেছিলেন মৃদু নীল রঙের একটি টিস্যু শাড়ি, যাতে ছিল সূক্ষ্ম সোনালি সূচিকর্ম ও কারুকাজ করা পাড়। হালকা ও আরামদায়ক এই শাড়িটি তার সাজে এনে দেয় স্বাভাবিক আভিজাত্য। ঘরোয়া বা অন্তরঙ্গ পরিবেশের বিয়ের অনুষ্ঠানের জন্য এমন শাড়ি হতে পারে অনন্য এক পছন্দ।

নীল টিস্যু শাড়িটির সঙ্গে আলিয়া পরেছিলেন স্লিভলেস হাল্টার-নেক ব্লাউজ, যার উঁচু গলায় ছিল সূক্ষ্ম সূচিকর্ম এবং সামনে স্টাইলিশ কিহোল কাট-আউট। ঐতিহ্যবাহী পোশাকে এই আধুনিক নকশা লুকটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

অ্যাকসেসরিজ হিসেবে তিনি বেছে নিয়েছিলেন অ্যান্টিক কানের দুল, মুক্তার মাংটিকা, একাধিক চুড়ি এবং পরিপাটি করে বাঁধা চুল। উজ্জ্বল ত্বক, হালকা ব্লাশ ও ন্যুড শেডের লিপস্টিক তার সাজে এনে দেয় পরিমিত ও মার্জিত সৌন্দর্য, যা পোশাকের আভিজাত্যকে আরও ফুটিয়ে তোলে।

সঙ্গীত, ককটেল পার্টি কিংবা মূল বিয়ের অনুষ্ঠান যে আয়োজনই হোক না কেন, আলিয়া ভাটের এই তিনটি লুক সহজেই হতে পারে ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণা। ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত মেলবন্ধনে কীভাবে একটি উৎসবের সাজকে অনন্য করে তোলা যায়, তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বলিউড অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আলিয়া ভাটের নজরকাড়া তিন লুক

প্রকাশিত সময় : ০৭:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬