সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখার্জিকে। এ খবর প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী। জোর চর্চার মধ্যে নীরবতা ভাঙলেন শ্রাবন্তী।

সোমবার (১৩ জুলাই) বিকালে শ্রাবন্তী চ্যাটার্জি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। অর্ঘ মুখার্জির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করেছেন। শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “২০২৪ সালে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট, দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই অর্ঘ্য মুখার্জির সঙ্গে আমার পরিচয়।”

অর্ঘ্য মুখার্জির সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “আমি এখন জানতে পেরেছি, অর্ঘ্য অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও তার ব্যক্তিগত কাজ সম্পর্কে আমি কিছুই জানি না। এ ঘটনার পর তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চাই না। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও বিষয়টি জানিয়েছি।”

ভুক্তভোগী নারী ও অর্ঘ্য মুখার্জি একই ইভেন্ট কোম্পানিতে চাকরি করেন। ওই নারীর দাবি—গতে ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যর বাড়িতে কাজের জন্য তাকে ডেকে পাঠানো হয়। সেখানেই তাকে ধর্ষণ করেন অর্ঘ্য। গত ১২ জুন হাওড়ার চ্যাটার্জিহাট থানায় অর্ঘ্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাটি দায়ের হয়েছে। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ধর্ষণের অভিযোগে ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

প্রকাশিত সময় : ১০:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬