নিহত সেনারা হলেন—হার হালুজের বাসিন্দা ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের বাসিন্দা ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। তারা দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর এর কারণ খতিয়ে দেখতে দুই সেনা সেটির কাছে যান। এ সময় ড্রোনটিতে বিস্ফোরণ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি।
স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি ছিল বিস্ফোরকবাহী সামরিক ড্রোন। ঘটনার প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ড্রোন পরিচালনা কার্যক্রম স্থগিত রেখেছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 





















