শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে যানটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামও মারা যান। পরে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশিত সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬