শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

লোহিত সাগর উপকূলের সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ইয়ানবু বন্দর রক্ষায় ফ্রান্স সামরিক সহায়তা পাঠাবে। এর মধ্যে সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা থাকবে। তবে এই সহায়তার উদ্দেশ্য কোনো সংঘাতে ফ্রান্সকে জড়ানো নয় বলেও স্পষ্ট করেন তিনি।

চলমান বৈশ্বিক জ্বালানি পরিবহন সংকটে সৌদি আরবের তেল রপ্তানির জন্য ইয়ানবু বন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিকল্প রপ্তানি পথ হিসেবে বন্দরটি ব্যবহার করছে সৌদি আরব।

সম্প্রতি ইয়ানবু বন্দর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এতে সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে এবং বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও আরও বেড়েছে।

সাক্ষাৎকারে মাখোঁ আরও বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে—এমন খবর সত্য হলে তা বিশ্ব অর্থনীতি ও মার্কিন অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তবে হোয়াইট হাউস এমন নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

এদিকে ফ্রান্সে জ্বালানির দাম বাড়তে থাকায় নাগরিকদের আশ্বস্ত করে মাখোঁ বলেন, আগামী শীতের জন্য দেশটিতে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

প্রকাশিত সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬