আদেশ অনুযায়ী, সহকারী কমিশনার (এসি) স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং ওই বিভাগের এসি মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলের (ট্রাফিক) দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া লালবাগ অঞ্চলের এসি (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের এসি (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।
একই দিনে আরও ৫ কর্মকর্তার বদলি-পদায়ন
এর মধ্যে পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়।
অন্য একটি আদেশে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) এসি মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে এবং নিউমার্কেট অঞ্চলের এসি নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির এসি নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) এসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সব মিলিয়ে বৃহস্পতিবার পৃথক আদেশে ডিএমপির ১১ কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























