রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ১১০৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৯২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫, ঢাকা বিভাগে ১৮৮, রিশালে ১০৭, চট্টগ্রামে ১৬৬, খুলনায় ১৩৯, রাজশাহীতে ৫২, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২০ ও সিলেটে ৫।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২৪৭ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৩৩০ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ১১০৯

প্রকাশিত সময় : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪