সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকালে তিনি রাজধানী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশাল পৌঁছান এবং এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গাছ কেবল রোপণ করলেই হবে না, সেটির সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে শিশুর মতো পরম মমতায় যত্ন নিতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সরকারের পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে সরকারপ্রধান ঘোষণা দেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের চারপাশ সবুজ চাদরে ঢেকে দিতে দেশব্যাপী মোট ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার এবং অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদীতে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উক্ত অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং পরিবেশবিদরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

প্রকাশিত সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬