শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানী ঢাকার গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ জেলা পর্যায়েও কর্মসূচি পালনে দু’টি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় বলা হয়:

১. যাতে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো প্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।

২. গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এই জমায়েত অনুষ্ঠিত হবে।

একইদিন শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে বিকাল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত সময় : ১০:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪