সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়: উপদেষ্টা নাহিদ

বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে।

আজ সোমবার (১৮ নভেম্বর) কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সেচির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সভায় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো তত্ত্বাধায়ক সরকার নয়, বরং এটি হলো বিপ্লবী সরকার। শুধুমাত্র নির্বাচন করাই এই সরকারের দায়িত্ব নয়।

জুলাই-আগস্ট অভ্যূত্থানকালে চালানো গণহত্যার বিচার কাজ চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থনের প্রয়োজন রয়েছে। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থন চান।

এ সময় প্রফেসর লুইস বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সম্ভাব্য সকল উপায়ে চলমান সংস্কারের প্রতি সমর্থন দেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন।

তিনি জানান- অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কমনওয়েলথ কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কমনওয়েলথ সব সময় বাংলাদেশে সঙ্গে রয়েছে এবং শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, আইসিটি বিভাগের সচিব ড. মুহাম্মদ মেহেদি হাসান, কমনওয়েলথ উপদেষ্টা এবং এশিয়ার দেশগুলোর প্রধান ড. দিনুশা নিহারাসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়: উপদেষ্টা নাহিদ

প্রকাশিত সময় : ১২:০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪