সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমি ক্যামেরার দিকে তাকাব না’, ফটোশ্যুটে বললেন জাহ্নবী!

শ্রীদেবী কন্যার রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা। মিষ্টি স্বভাব আর স্নিগ্ধ সৌন্দর্যের সঙ্গে দর্শকদের মন জিতে নিয়েছেন ‘ধড়ক’ গার্ল। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ফটোশ্যুটের ছবি আপলোড করে চমকে দেন জাহ্নবী। বৃহস্পতিবার ইনস্টার দেওয়ালে একটি মজাদার ভিডিয়ো শেয়ার করে নেন নায়িকা। যেখানে ক্যামেরার সামনে পোজ দেওয়ার ফাঁকে জাহ্নবীর মস্তির নানান মুহূর্ত ধরা পড়ল। কখনও আশা পারেখ সেজে ‘চলতে চলতে ইঁউ হি’ গানের তালে পা মেলালেন, আবার কখনও ঘটালেন একদম হটকে কাণ্ড!

এই ভিডিয়োর কোনও ক্যাপশন শেয়ার করেননি শ্রীদেবীর জানু। তবে থ্রোব্যাক হ্যাশট্যাগের সঙ্গে বুঝিয়ে দিয়েছেন এটি পুরোনো ভিডিয়ো। ভিডিয়োতে পিচ রঙা লেহেঙ্গায় পাওয়া গেল জাহ্নবীকে।ফটোগ্রাফার শুরুতেই তাঁকে ক্যামেরার লেন্সের দিতে তাকাতে বললে মুখ ঘুরিয়েই জাহ্নবী জানান- ‘না, আমি তাকাব না’।জাহ্নবীর ফ্যানেরা মুগ্ধ নায়িকার এই ‘মটরগস্তি’ দেখে। কেউ লিখছেন ‘মিষ্টি’, কেউ ‘সুন্দরী’, লাল হৃদয়ের ইমোজিতে ভরে যাচ্ছে কমেন্ট বক্স।অন্যদিকে, কাজের ক্ষেত্রে সদ্য ‘গুড লাক জেরি’ ছবির কাজ শেষ করেছেন জাহ্নবী। করোনা পরিস্থিতি একটু ধাতস্থ হলেই শুরু হওয়ার কথা ছিল জাহ্নবীর ‘দোস্তানা ২’ এর শ্যুটিং। কিন্তু সেই ছবি ঘিরে গতমাসেই বড় বিতর্ক তৈরি হয়েছে। কার্তিক আরিয়ান আর এই ছবির অংশ নন। ধর্মা প্রোডাকশনের এই ছবিতে এখন জাহ্নবীর নতুন হিরো কে হবেন সেটাই দেখবার। পাশাপাশি করণ জোহরের অপর ছিল ‘তখত’-এর ভবিষ্যতও এখন বিশ বাঁও জলে। এই ছবিরও অংশ জাহ্নবী কাপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আমি ক্যামেরার দিকে তাকাব না’, ফটোশ্যুটে বললেন জাহ্নবী!

প্রকাশিত সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১