মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শবনম ফারিয়া বললেন আম্মু এখন অনেক খুশি

দেশের সুপরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ডটকম ডটবিডির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এতে তার মা অনেক খুশি। এমনটিই জানালেন তিনি।

শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন, আমাকে নিয়ে আম্মু খুব চিন্তায় ছিলেন। তার কথায়- অভিনয় নাকি কোনো পেশা হতে পারে না। তিনি বলতেন, এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, কী লাভ হলো। এখন আমার চাকরির খবরে আম্মু অনেক খুশি। তার খুশিতে আমিও খুশি।

গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া।

২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর শুধুই এগিয়ে গেছেন। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত-অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন শবনম ফারিয়া। অর্জন করেছেন সেরা অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারও।

শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসানের সাথে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া। অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন ফারিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শবনম ফারিয়া বললেন আম্মু এখন অনেক খুশি

প্রকাশিত সময় : ০৮:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১